রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের ৬ ঘণ্টা পর মায়ের মুচলেকায় ছাড়া পায় কিশোর নিজন আমিন খান। পরে ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছে সে।

গতকাল শুক্রবার (১৪ই নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এ মন্তব্য করতে দেখা যায় তাকে।

ভাইরাল এ ভিডিও নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। অনেকে কিশোরের তারিফ করছেন। তবে ভিডিওটি আসলেই ওই কিশোরের কিনা, তা যাচাই করতে পারেনি সুখবর ডটকম।

ভিডিওতে নিজন বলে, আমাকে মুচলেকা দিতে হয়েছে। বলা হয়েছে, আমাকে যদি আবার ধানমন্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।

সে আরো বলে, ইনশাআল্লাহ, আমি আবারও ধানমন্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে, এটাই আমার আশা।

প্রসঙ্গত, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়েছিল। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে পরে ছেড়ে দেয় পুলিশ। ওই দিন দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে। আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250