শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

‘গিলকে বিশ্রাম দিয়ে পরীক্ষিতদের সুযোগ দিন’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া শুভমান গিলকে টি-টোয়েন্টিতে ফিরিয়ে করা হয় সহ-অধিনায়ক। তবে কুড়ি ওভারের ক্রিকেটে গত এশিয়া কাপ থেকে ফিরে একের পর এক ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন তিনি। কেবল নামের জোরে তাকে খেলিয়ে পরীক্ষিতদের উপেক্ষা করার সমালোচনা করলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ ইনিংসে তিন সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে ভারতের সংক্ষিপ্ত সংস্করণের ওপেনিংয়ে হয়ে পড়েছিলেন থিতু। কিন্তু গত এশিয়া কাপ থেকে শুভমান গিলকে ফিরিয়ে সরিয়ে দেওয়া হয় স্যামসনকে।

স্যামসনকে প্রথমে নিচের দিকে ব্যাট করতে দেওয়া হলেও এখন একাদশেই রাখা হচ্ছে না। চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে পার করেছেন স্যামসন। এদিকে গিল ওপেন করতে নেমে এক ম্যাচে ৪, আরেক ম্যাচে ফেরেন খালি হাতে।

টি–টোয়েন্টিতে একের পর এক ব্যর্থতার পরও গিলকে সমর্থন দেওয়ায় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন কাইফ। একই সঙ্গে তিনি স্যামসনকে টি–টোয়েন্টি দলে আরও সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টিতে গিল কম রানে আউট হওয়ার পরই কাইফের এই মন্তব্য আসে। কটকে প্রথম ম্যাচে তিনি মাত্র ৪ রান করেন, আর নিউ চণ্ডীগড়ে দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক মারেন ডানহাতি এই ব্যাটার।

এর আগে সেপ্টেম্বরে, এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ২৬ বছর বয়সী গিল আবার টি–টোয়েন্টি দলে ফেরেন। তাকে সহ-অধিনায়ক করা হয় এবং সঞ্জু স্যামসনের জায়গায় ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধেন। তবে ২০২৫ সালে টি–টোয়েন্টিতে ১৪ ইনিংস ব্যাট করে এখনো কোনো অর্ধশতক না করতে পারায় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউটিউবে নিজের চ্যানেলে কথা বলতে গিয়ে ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে রূপ নেওয়া কাইফ বলেন, 'এখনই টি–টোয়েন্টি থেকে গিলকে বিশ্রাম দিয়ে প্রমাণিত খেলোয়াড়দের সুযোগ দেওয়ার উপযুক্ত সময়। গত বছর সঞ্জু স্যামসন তার ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন এবং দলে জায়গা পাওয়ার যোগ্য।'

জে.এস/

শুভমান গিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250