মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

প্রথমবার ইমরানের সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন হাবিব-ন্যান্‌সি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানের পোস্টারে ইমরান, ন্যান্‌সি এবং হাবিব। ছবি: সংগৃহীত

একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্‌সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।

গতকাল রোববার (৮ই জুন) সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্‌সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।

ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্‌সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব-ন্যান্‌সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’

‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা।

ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কী না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এ নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250