মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত *** আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী *** পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ *** ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম *** গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন *** শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের *** ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন *** খাওয়াজার তোলপাড় সেই দাবি এবার সমর্থন করলেন ওয়ার্নার *** সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার *** ঢাকা ওয়াসার পানি আবার পরীক্ষা হবে সুইডেনে

৪১টি জেলায় সিভিল সার্জন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ৪১টি জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২রা মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। অন্য প্রজ্ঞাপনে ২৯টি জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা ও মাদারীপুরে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা ৬ই মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ৯ই মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এ ছাড়া অন্য প্রজ্ঞাপনে বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী এবং মানিকগঞ্জে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৯ই মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। 

অন্যথায় ১০ই মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এইচ.এস/

সিভিল সার্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250