রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

জি আর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় রাজিব ঘোষ (৩৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার (২৯শে এপ্রিল) ভোররাতে লোহাগড়া উপজেলার লুটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের ঋষিকেশ ঘোষের ছেলে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার লুটিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে জি আর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজিব ঘোষকে গ্রেফতার করেন।

আরো পড়ুন: ‘কোরবানির ঈদে গরু আমদানির পরিকল্পনা নেই’

পুলিশ আরও জানায়, সাজাপ্রাপ্ত ওই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, সোমবার ভোররাতে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসি/

গ্রেফতার জি আর মামলা গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250