শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ট্রি অব পিস ইউনেস্কোর কোন অফিসিয়াল পদক নয়: ইউনেস্কো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউনেস্কোর সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক এ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ জানিয়েছেন ট্রি অব পিস ইউনেস্কোর কোন অফিসিয়াল পুরস্কার নয়। এই পদকের ইউনেস্কোর কোন মর্যাদা নাই। 

তিনি আরো জানান, ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল এম্বাসেডর হেডভা সের এর একটি ভাস্কর্য। আজারভাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল এম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনুসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সাথে কোন রকমের পরামর্শ করা হয়নি এবং ঐ অনুষ্ঠানে ইউনেস্কোর কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

ড. মুহাম্মদ ইউনুস ইউনেস্কোর ট্রি অব পিস এওয়ার্ড পেয়েছেন এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে আসলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১শে মার্চ ২০২৪ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল বরাবর একটি পত্র প্রেরণ করেন। তার পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল তার স্বাক্ষরিত এক চিঠিতে মাননীয় শিক্ষামন্ত্রীকে  এই তথ্য জানান।

এইচআ/ 

ট্রি অব পিস ড. মুহাম্মদ ইউনুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250