মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

হবিগঞ্জে অধিকাংশ নদীর পানি বিপৎসীমার ওপরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার অধিকাংশ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার নিচে থাকা নদীগুলোর পানিও দ্রুত বাড়ছে। এতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), হবিগঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত জেলার বেশির ভাগ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, খোয়াই নদের চুনারুঘাট উপজেলার বাঁধাঘাট স্টেশনে পানি বিপৎসীমার ২ দশমিক ২০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শায়েস্তাগঞ্জ স্টেশনে খোয়াই নদের পানি বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাছুলিয়া স্টেশনে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে কুশিয়ারা নদীর নবীগঞ্জের শেরপুর স্টেশনে পানি এখনো বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচে থাকলেও তা ক্রমাগত বাড়ছে। বানিয়াচংয়ের মার্কুলি স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ স্টেশনে পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর রয়েছে। ধলেশ্বরী-আপার মেঘনা নদীর লাখাইয়ের মান্দা স্টেশনে পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ ছাড়া শায়েস্তাগঞ্জ-লাখাই এলাকার সুতাং ব্রিজ স্টেশনে সুতাং নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে সোনাই নদের মোহনপুর স্টেশনে পানি বিপৎসীমার ১৯৮ সেন্টিমিটার নিচে নেমে যাওয়ায় সেখানে পানি কমছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ‘উজানে ও দেশের অভ্যন্তরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বুধবার দুপুরের পর থেকে খোয়াই, কুশিয়ারাসহ জেলার বেশির ভাগ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বর্তমানে সব নদ-নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এখনো বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রস্তুতি রয়েছে। বন্যার পূর্বাভাস পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাউবোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ৬১ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হবিগঞ্জ জেলার অধিকাংশ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250