বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন রুনা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান নিজের ফ্যাশনসেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান। বয়স কেবল একটি সংখ্যা প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। 

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন অভিনেত্রী। 

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে হাজির হন রুনা খান। তার একটি বিশেষ দিক হলো, যেকোনো লুকেই নজর কাড়তে পারেন ভক্তদের।

এই যেমন বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকালেই সাদা কন্যার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।

আরও পড়ুন: খোলামেলা জামদানিতে মুগ্ধতা ছড়ালেন জয়া

ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে। 

বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি। 

তিনি বলেন, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’

এসি/ আই.কে.জে/       



রুনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250