শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

খোলামেলা জামদানিতে মুগ্ধতা ছড়ালেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষ অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও বেশ আলোচিত অভিনেত্রী জয়া আহসান। এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয় তিনি। বিভিন্ন সময় সাজ ও ফ্যাশন দিয়েও মুগ্ধতা ছড়ান জয়া।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সেখানেও ভিন্নধর্মী পোশাকে দেখা যায় জয়া আহসানকে।

ওই অনুষ্ঠানে জামদানি শাড়িতে দেখা যায় জয়াকে। তবে চমকপ্রদ তথ্য হলো বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। 

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার। বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের। 

আরও পড়ুন: প্রত্যেক বিবাহিত পুরুষেরই স্ত্রী যা করতে বলেন তা করা উচিত: অভিষেক

ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন, “সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরবো। 

আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।”

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।

এসি/কেবি


জামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250