সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বাংলাদেশি খাবার তৈরি করলেন বিশ্বসেরা আবির!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের এক নারী বড় বড় চিংড়ি মাছে মশলা মাখাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলা গান। রান্না শেষ হতেই ধোঁয়া ওঠা গরম ভাত আর চিংড়ি মালাইকারী পরিবেশনে বাংলাদেশের ছোট একটি পতাকা বসিয়ে দিলেন লাল-সবুজ শাড়ি পরা সেই নারী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে দেখা যায়, শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর বহু দেশের ঐতিহ্যবাহী রান্নার ভিডিও রয়েছে তার লিস্টে। নেপথ্য সংগীত আর পোশাকেও তিনি তুলে ধরেছেন সেই দেশটির সংস্কৃতি।   

ভিন্নধারার এই কন্টেন্ট ক্রিয়েটরের নাম আবির আল সাঘির। ১৯৯৮ সালে লেবাননে জন্ম তার। বর্তমানে ভিডিও শেয়ারিং সাইট টিকটকে ২৩ মিলিয়নের বেশি লোক তাকে অনুসরণ করে, তার ভিডিও উপভোগ করে। 

‘প্রিয় নারী ইনফ্লুয়েন্সার’ হিসাবে গত বছর মধ্যপ্রাচ্যের সম্মানজনক জয় অ্যাওয়ার্ড পেয়েছেন আবির; আরব বিশ্বের শৈল্পিক কৃতিত্বকে স্বীকৃতি ও সম্মান জানানোর উদ্দেশ্যে ১৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি চালের নাম জানা আছে কি?

ছোটবেলা থেকেই রান্না ভালো লাগত আবিরের। মাত্র ১২ বছর বয়স থেকে নিয়মিত রাঁধেন তিনি। যদিও রান্নার ভিডিও দেওয়া শুরু করেন ২০২১ সাল থেকে। অনেকটা মজার ছলেই টিকটকে ভিডিও দেওয়া শুরু করেন তিনি।

অরেঞ্জ কেকের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আবির পরিচিত হয়ে ওঠেন সবার কাছে। আবির মনে করেন, উপস্থাপনা আর নেপথ্য সংগীত প্রশান্তিদায়ক হওয়াতেই তা মানুষের মনে ধরেছিল। তবে আবিরের ভাষ্যে তিনি রান্নার ভিডিও দেন না। তার ভিডিওতে থাকে রান্নার ‘ভাইব’- রেসিপি নয়, বরং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যাপারগুলো ফুটিয়ে তোলা আবিরের কাজ।  

‘ইন্টারনেট এখন রান্নার ভিডিওতে সয়লাব। এক চকলেট কেকেরই ভুঁড়িভুড়ি রেসিপি পাওয়া যাবে। আমি তাই কখনোই আমার রান্নার রেসিপি দিতে চাইনি। আমি চেয়েছি রান্নাঘরের অন্য একটি দিক সবার সামনে তুলে ধরতে, রান্নার সময়কার অবস্থাটি ফুটিয়ে তুলতে।’

আবিরের লক্ষ্য, পৃথিবীর সব দেশের জাতীয় খাবার তৈরি করা। 

এস/ আই.কে.জে/

বাংলাদেশি খাবার আবির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250