সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমান এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। এরপর তৃপ্তি সহকারে খেতে শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবাই অবাক।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু লোক ধরে ফেলেন তার চালাকি। তিনি যে স্যুটকেসটি খেয়েছিলেন সেটি আসলে ছিল একটি কেক। যেটি বাস্তব জিনিসিপত্রের আদলে তৈরি।

আরো পড়ুন : যে গ্রামের পুরুষদের বিয়ে করলে নারীরা পাবে ৫ লাখ টাকা!

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ব্যক্তিরা অবশ্য এ ধরনের কেক সম্পর্কে কমবেশি ধারণা রাখেন। এ ধরনের হাইপার-রিয়েলস্টিক কেক এমন কৌশলে তৈরি করা হয়, যেগুলো দেখে বেশিরভাগ মানুষই আসল-নকল চিনতে ভুল করেন।

পর্তুগিজ ভাষায় শিরোনাম দেওয়া ভিডিওটি দেখা হয়েছে ২ কোটি ৭০ লাখ বার। তবে এটি দেখে অধিকাংশ নেটিজেনই ইতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ তো স্যুটকেস কেক তৈরির প্রণালিটিও দেখতে চেয়েছেন। একজন লিখেছেন, আপনার স্যুটকেস খাওয়া দেখে তো আপনাকে জম্বি ভাবছিলাম। তবে প্রথমে তারা সবাই অবাক হয়েছেন বলেও স্বীকার করেন।

এস/ আই.কে.জে/

বিমানবন্দর স্যুটকেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250