বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

এতিমখানায় বিতরণ হলো জব্দ হওয়া ৩ টন জাটকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযানে জব্দ হওয়া প্রায় ৩টন জাটকা বিনামূল্যে এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আব্দুস ছাত্তার, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, কোস্ট গার্ডের রায়পুর উপজেলা কন্টিজেন্ট কমান্ডার সিদ্দিকুল ইসলাম ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ধর্ষণ মামলায় নাটোরে দুইজনের যাবজ্জীবন

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা। মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা এ জেলায়। ইলিশ উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৩ টন জাটকা জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জনসম্মুখে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা নিধন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনার সময় জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

এইচআ/এসি

জাটকা এতিমখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250