শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হৃদ‌রো‌গে আক্রান্ত তপন চৌধুরী, সুস্থ হয়ে ফিরলেন বাসায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। সত্তরের দশকের শেষভাগ থেকে সংগীতের সঙ্গে সম্পৃক্ত তিনি। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

এ সংগীতশিল্পী হৃদ‌রো‌গে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট এট‍্যাক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’

আরও পড়ুন: কফি হাউসের আড্ডা’র খোঁজে দিলজিৎ

১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সংগীতপ্রেমীদের মাঝে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সোলস ব্যান্ডের সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

সংগীতশিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।

এসি/ আই.কে.জে/ 

তপন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250