মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

ইতিহাস গড়ে মেসির অন্য রকম ‌‌‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়সটাকে শুধু সংখ্যা বানিয়ে ৩৮ বছর বয়সেও ছুটে চলেছেন সেই তারুণ্যের বেগে। যেন থামার নাম নেই! লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে জোড়া গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসে টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড আর কারও নেই। সব মিলিয়ে গোল করেছেন টানা পাঁচ ম্যাচে। খবর এএফপির।

একই সঙ্গে নিজের ক্যারিয়ারের এক অসাধারণ ব্যক্তিগত অর্জনও ছুঁয়েছেন মেসি। ওপেন প্লে বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফুটবল জাদুকর করেছেন নিজের ক্যারিয়ারের ১০০ তম গোল। গতকাল বুধবার (৯ই জুলাই) রাতে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেছেন মেসি। এই ম্যাচ দিয়েই এমএলএসে টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করার প্রথম খেলোয়াড় হয়ে গেলেন তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে একটি গোল করার পর শুরু হয় মেসির রেকর্ডের যাত্রা। তারপর মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট, ক্লাব বিশ্বকাপের আগে কলম্বাসের বিপক্ষে ২ গোল ও ২ অ্যাসিস্ট। ক্লাব বিশ্বকাপ শেষে আবার মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট এবং সবশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল।

এ পাঁচ ম্যাচে মেসির পরিসংখ্যান ৯ গোল ও ৪ অ্যাসিস্ট। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ দূরপাল্লার শট—যা তাকে এনে দিয়েছে আরও একটি ব্যক্তিগত মাইলফলক। এটি ছিল ওপেন প্লে থেকে বক্সের বাইরে থেকে করা তার ক্যারিয়ারের ১০০তম গোল।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250