সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মুড়ি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সকাল হোক কিংবা বিকেল— চায়ের সঙ্গে দু মুঠ মুড়ি খেলে পেট ভরে যায় আর তৃপ্তিও মেলে। অনেকের প্রিয় খাবারের তালিকায় আছে ঝালমুড়ি। সবমিলিয়ে বলা যায়, বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মুড়ি। কিন্তু এটি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?

বিশেষজ্ঞদের মতে, মুড়ি শরীরের জন্য উপকারি। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এজন্য যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি বেশ উপকারি। মুড়িতে আছে কার্বোহাইড্রেট। এটি শরীরে পুষ্টি জোগায়। 

আরো পড়ুন : পুষ্টিগুণে ভরপুর লাউ

ফাইবার সমৃদ্ধ উপাদান মুড়ি। এটি খেলে হাড় শক্ত হয়। যারা গ্যাস, বদহজমের সমস্যায় ভোগেন, তারা মুড়ি খেলে উপকার পাবেন।

এটি পেপটিক আলসারের মতো সমস্যা থেকেও মুক্তি দেয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুড়ি। 

তবে মুড়ির উপকারিতা পেতে এটি শুকনো বা পানি দিয়ে খেতে হবে। কিন্তু, রোজ রোজ ঝালমুড়ি বা তেল-মসলা মাখানো মুড়ি খাওয়া ভালো নয়। মাঝেমধ্যে মুড়ির সঙ্গে বাদাম বা ছোলা মেখে খেতে পারেন। কিংবা তরকারির সঙ্গে মিশিয়ে মুড়ি খেতে পারেন। এতে উপকার মিলবে। 

এস/ আই. কে. জে/

উপকারিতা মুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250