বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ পূর্বাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৫ই আগস্ট) বিকেলে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করা হবে। ঘোষণাপত্র নিয়ে সরকার  রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার 'জুলাই ঘোষণাপত্র' দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250