মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা *** রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা *** বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন *** ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি *** আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ *** অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড *** নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রত্যাশা জাতির মনে *** নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান *** আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

বাথটাবে কে বেশি হট, শাকিব নাকি ববি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর ‘ময়ূরাক্ষী’ সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অন্যদিকে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা মুক্তি পেয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা দুটির একটি দৃশ্য নিয়ে আলোচনায় শাকিব-ববি।

‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’তে রয়েছে বাথটাবের দৃশ্য। যেখানে একটিতে শাকিব খান এবং অন্যটিতে দেখা যায় ববিকে। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বাথটাবের সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন ববি।

অনুষ্ঠানে সঞ্চালক ববির কাছে জানতে চান বাথটাবে কে বেশি হট, শাকিব খান নাকি ববি? এমন প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, ‘দুজনই হট-সেক্সি এবং উপস্থাপনযোগ্য। আর কে বেশি হট সেটা তোমরা বলবে।’

সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, সাহসী চরিত্র নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে। কারণ, সিনেমা দেখার পর মানুষ নেগেটিভ কিছু বলবেই, এই বিষয়টা মাথায় থাকে। তবে আমাদের কঠিন পরিশ্রমটা কেউ বুঝবে না। যারা ভালোবাসে তারা সাপোর্ট করবে। আর কিছু মানুষ যতই ভালো করি না কেন, নেতিবাচক মন্তব্য করবেই।

আরো পড়ুন: জায়েদ-শাকিবের সঙ্গে রোমান্সে দীঘির না

অভিনেত্রী আরো বলেন, চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয়। সবকিছু আসলে চলচ্চিত্রের জন্য করা। মানুষ যখন পর্দায় দেখবে তখন যাতে সবকিছু তাদের ন্যাচারাল মনে হয় সেই চেষ্টাই থাকে।

প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পে সাজানো হয়েছে ববির ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

ববি ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

এসি/


শাকিব ববি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250