ফাইল ছবি
যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন- এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা মিশন পায়নি। তথ্য-প্রমাণ পেলে তা খতিয়ে দেখা হবে।’
ভারতে চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এই অঞ্চলের স্থিতিশীলতা চায়, ঢাকা প্রত্যাশা করে ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশে আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেপ্টেম্বর ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ভিসা দ্রুত চালু করার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
খবরটি শেয়ার করুন