শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

হাবিব ওয়াহিদের নতুন গান ‘জানি না’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউটিউবে নিয়মিত গান প্রকাশ করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এই ধারাবাহিকতায় গত শনিবার (৯ই আগস্ট) প্রকাশ পেল তার নতুন গান ‘জানি না’। শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

হাবিব ওয়াহিদ নামের ইউটিউব চ্যানেলে অডিও আকারে প্রকাশ পেয়েছে 'জানি না'। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি প্রকাশিত হয়েছে।

নতুন এই গান নিয়ে হাবিব বলেন, ‘গানটি স্যাড-রোমান্টিক ধাঁচের। মাঝখানে রোমান্টিক ও ফোক ঘরানার গান করেছি বেশি। এবার স্যাড ঘরানার গান করার উদ্যোগ নিয়েছি।’

সর্বশেষ দুই সপ্তাহ আগে ‘দিলা না’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন হাবিব। ‘দিলা না দিলা না, তুমি তো দিলা না, কত আশা মরে গেল মন তো দিলা না’—এমন কথায় গানটি লিখেছেন আলী বাকের জিকো। সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ।

জে.এস/

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250