সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

এনসিপির ‘ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগান প্রসঙ্গে যা বললেন মাহবুব উল্লাহ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে শেখ হাসিনার সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে ‘ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ’ বলে শ্লোগান দেন নতুন দলটির নেতারা। বিষয়টি অনেকের দৃষ্টিতে এসেছে। এ নিয়ে নানা আলোচনা চলছে। এ বিষয়ে সুখবর ডটকমকে মতামত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ।

তিনি বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ মূলত ভারতের কমিউনিস্ট পার্টির শ্লোগান ছিল। এখানে এটা নতুন। অনেকের কাছে পীড়াদায়ক হলেও আমি এটাকে নেতিবাচক হিসেবে দেখি না। এটা বিপ্লব বা পরিবর্তনের শ্লোগান।’

তিনি বলেন, ‘অভ্যুত্থানের (জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান) মাধ্যমে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা এসেছে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশে ঘোষণার অনুষ্ঠানে। সেকেন্ড রিপাবলিকের চিন্তা থেকেই বিদ্যমান সংবিধান বাতিলের বিষয়টি এসেছে।’

অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এটা সত্য যে, বর্তমানের সংবিধান গণতন্ত্র চর্চার জন্য উপযোগী নয়। এ অবস্থায় আমূল পরিবর্তন আনার কথা বলা যায়। কিন্তু দেশে এখন যারা দ্রুত নির্বাচন ও নির্বাচিত সরকার চায়, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সংকট তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এগুলো করতে হলে অন্য সব দলকে নিয়েই করতে হবে। এখানে রাজনৈতিক সমঝোতার ব্যাপার আছে।’

তিনি বলেন, ‘দলটি (এনসিপি) যতটা সামনে এগুতে চাইবে, ততই তাদের রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে যেতে হবে।’

এইচ.এস/


ড. মাহবুব উল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250