শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

শোক প্রকাশ করে শেখ মুজিবকে নিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ১৫ই আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ই আগস্টকে ঘিরে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করছেন ছবি, লেখা ও স্মৃতিচারণের মাধ্যমে। শোবিজ অঙ্গনের তারকারাও সেই তালিকায় আছেন।

শুক্রবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন- 'শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

শাকিব খান কখনোই সরাসরি কোনো রাজনৈতিক দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছেন। চলতি মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে।

শাকিব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250