বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

নতুন সিনেমায় রুবেল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই সিনেমার খবর জানিয়েছেন পরিচালক।

নির্মাতা জানান, সিনেমায় ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। গল্পে দেখা যাবে, পাঁচজন বন্ধু রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয়। রুবেল ওই স্কুলের ফাইট মাস্টার। কেবল কয়েকটি কসরত তারা শিখেছে। এরপরেই ওই এলাকার এক গুন্ডার সঙ্গে তাদের মারামারি হয়। একদিন ওই পাঁচ বন্ধু মার খাওয়ার পর তাদের অবস্থা দেখে রুবেল তাদের কারাতে কিং বা মার্শাল কিং বানানোর দায়িত্ব নেন। এভাবেই এগিয়ে যায় গল্প।

শুটিং সেটের ছবি শেয়ার করে ফেসবুকে মিজানুর রহমান শামীম লেখেন, ‘ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত মার্শাল কিং সিনেমার শুটিং করেছি। সিনেমাটি ধারাবাহিক সিনেমা। সব ঠিক থাকলে এর প্রথম গল্প অক্টোবরে সিনেমা হলে দেখতে পারবেন।’

মার্শাল কিং সিনেমায় আরও অভিনয় করছেন চিতা, মার্শাল জনি প্রমুখ। প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।

সর্বশেষ রুবেলকে দেখা গেছে রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে। এটি ছিল তার প্রথম ওয়েব কনটেন্ট। গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল সিরিজটি।

জে.এস/

নায়ক রুবেল রুবেল বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250