বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চিত্রনায়িকার চরিত্রে নতুন সিনেমায় রুনা খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।

চলচ্চিত্র: দ্য সিনেমা নামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই।'

তিনি বলেন, 'এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই; বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’

২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে রুনা খানের। তবে এবারই প্রথম পর্দায় সিনেমার নায়িকা হচ্ছেন।

কবে শুটিং শুরু হবে জানতে চাইলে রুনা বলেন, ‘সামনের শীতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। নির্মাতা পুরোপুরি গুছিয়ে কাজে নামতে চান। তাই একটু পিছিয়েও যেতে পারে।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের তিনটি সিনেমা। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।

জে.এস/

রুনা খান বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250