শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আপেল খোসাসহ খাবেন নাকি খোসা ছাড়া, কোনটি ভালো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকে আপেল খান খোসাসহ, আবার অনেকে খান খোসা ছাড়িয়ে। কিন্তু কীভাবে আপেল খাওয়া সবচেয়ে ভালো, তা কখনো ভেবে দেখেছেন কি?

আপেল দারুণ পুষ্টিকর। সুস্বাদু ফল হিসেবে জনপ্রিয়ও বটে। খোসার সঙ্গে যেমন এর পুষ্টির সম্পর্ক আছে, তেমনি আছে খাদ্যনিরাপত্তার প্রশ্নও। আপেলের খোসায় থাকে প্রচুর আঁশ। এ আঁশের কারণেই আপেলের খোসা কারও জন্য ভালো, আবার কারও জন্য ভালো নয়।

আপেলের খোসা কেন ভালো

আপেলের খোসায় যে আঁশ আছে, তা আমাদের দেহের জন্য উপকারী। আঁশ হজম হতে সময় বেশি লাগে। তাই আঁশসমৃদ্ধ খাবার খেলে সহজে ক্ষুধা পায় না, ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়। রক্তের সুগার বা শর্করার মাত্রাও থাকে নিয়ন্ত্রণে। রোজ পর্যাপ্ত আঁশ গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা সহজ। সবচেয়ে বড় ব্যাপার হলো, আঁশ আমাদের রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাই আঁশসমৃদ্ধ যেকোনো খাবারই রোজ খাওয়া উচিত। এতে হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমে।

আপেলের খোসা কেন খারাপ

আপেলের খোসার ভালো দিক সম্পর্কে তো জানলেন। আপেলের খোসা কেন কখনো কখনো ক্ষতিকর হতে পারে, সেটিও জেনে নিন। কারও কারও হজমে ব্যাঘাত ঘটতে পারে আঁশের কারণে। পেটে অস্বস্তি হতে পারে। অ্যাসিডিটিতে ভুগতে পারেন। আবার আপেলের খোসা সঠিকভাবে ধোয়া না হলে কিন্তু তাতে কীটনাশক কিংবা ধুলাময়লাও লেগে থাকতে পারে। ময়লা লেগে থাকা আপেল খেলে পেটের পীড়ার আশঙ্কা থাকে। আর খোসার মাধ্যমে যদি কীটনাশক আপনার দেহে প্রবেশ করে, তাহলে তা থেকে নানাবিধ ক্ষতিই হতে পারে আপনার।

আরো পড়ুন : যেসব যন্ত্রের কারণে বিদ্যুৎ বিল বেশি আসে, কিভাবে কমাবেন খরচ

তাহলে কী করবেন

আঁশের কারণে হজমে ব্যাঘাত ঘটলে খোসা ছাড়া আপেলই খেতে হবে আপনাকে। তবে এমন সমস্যা না থাকলে খোসাসহ আপেল খাওয়াই আপনার জন্য ভালো। আপেলের খোসায় বাইরের ধুলাময়লা কিংবা কীটনাশক লেগে থাকার ভয়ে কেন আপনি এ দারুণ পুষ্টি উপাদানটি ফেলে দেবেন, বলুন? মানবদেহের জন্য ক্ষতিকর এসব পদার্থ দূর করতে গোটা আপেলটি খাওয়া বা কাটার আগে ভালোভাবে ঘষে ধুয়ে ফেলাই যথেষ্ট। আপেল ধোয়ার জন্য কলের পানির পরিবর্তে বিশুদ্ধ পানি, অর্থাৎ খাওয়ার পানি ব্যবহার করা উচিত। বাড়তি সতর্কতা হিসেবে খাওয়ার পানিতে মিনিট পনেরোর জন্য গোটা আপেলটি ডুবিয়ে রাখতে পারেন। চাইলে এ কাজের জন্য পানি কুসুম গরম অবস্থাতেও নিতে পারেন। বিশুদ্ধ পানিতে ভালোভাবে ধুলেই আপেলের খোসায় লেগে থাকা অস্বাস্থ্যকর উপাদান চলে যায়। তবে চাইলে স্বাভাবিক তাপমাত্রার বিশুদ্ধ পানিতে সামান্য ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখতে পারেন গোটা আপেল। কিংবা একইভাবে পানিতে কেবল সামান্য খাবার সোডা মিশিয়েও আপেল ভিজিয়ে রাখা যায়। দুই ক্ষেত্রেই ১০ মিনিট পর আবার বিশুদ্ধ পানি দিয়ে আপেল ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আপেল ধোয়ার আগে নিজের দুই হাত অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে।

এস/ আই.কে.জে/   


আপেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250