রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। রোববার (১৮ই আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কাঁচা মরিচের দাম ছিল সাড়ে ৩০০ টাকা।

বর্তমানে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে পেঁপে ৩৫-৪০ আর পটোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০, আলু ৬০ টাকা কেজিতে।

আরো পড়ুন : ‘প্রথম অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম’

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মাছের সরবরাহ। দামও অনেকটা স্থিতিশীল। পাঙ্গাশ ১৮০-২০০ টাকায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা এবং বড় আকারের রুই বিক্রি হচ্ছে কেজিতে ৩৫০-৪০০ টাকায়।

তবে মাসখানেক ধরে চালের বাজারে মিলছে না কোনো স্বস্তির খবর। বাজারে সোনালি মুরগি  বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়, মিনিকেট চাল ৭০-৭২, আটাশ ৫৮-৬০ আর নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।

এস/কেবি

কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250