বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

যুব ও ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপির সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত  হয়। 

সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশের সাথে যুব ও ক্রীড়ার উন্নয়নে ভারত সরকারের আগ্রহের কথা জানিয়ে বলেন,  বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বহুমাত্রিক। শিক্ষা স্বাস্থ্য  বাণিজ্য কৃষি শিল্প ও অবকাঠামোসহ অন্যান্য সকল সেক্টরের ন্যায় ভারত সরকার দুই দেশের  যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। উভয় দেশেরই একটি বড় অংশ তরুণ জনগোষ্ঠী।  বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১০০ জনের যুব প্রতিনিধি দল ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করে থাকে। তারা ভারতের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। ভারত যুব প্রতিনিধি দলের সংখ্যা বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে। 

তিনি আরো যোগ করেন,  বাংলাদেশের তরুণ সরকারি কর্মকর্তারা ভারতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছেন। এছাড়া ভারত সরকারের বৃত্তি  নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। আমরা দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে যুব বিনিময় কর্মসূচি গ্রহণ করতে চাই। এছাড়াও খেলাধুলায়ও প্রতিবেশী রাষ্ট্র দুটি আরো নিবিড়ভাবে কাজ করতে পারে। স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিংয়ে উভয় দেশ একসাথে কাজ করতে পারে।  

আরো পড়ুন: বাজার মনিটরিংয়ে জোর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

এ সময়ে হাইকমিশনার যুব ও ক্রীড়া মন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের যুব ও ক্রীড়া উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। 

যুব ও ক্রীড়া মন্ত্রী হাইকমিশনারের ভারত সফরের আমন্ত্রণকে সাদরে গ্রহণ করে বলেন, নিঃসন্দেহ,  ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছে। ভারতের জনগণ বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। দুই দেশের সম্পর্ক রক্তের আখরে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ভারতের সাথে  বাংলাদেশের সম্পর্ক আজ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এ সম্পর্ক সমঅংশীদারিত্বের ও নায্যতার।  বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ভারত হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি/  আই.কে.জে


যুব ও ক্রীড়া উন্নয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250