শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সোমবার (২রা সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বেলা পৌনে ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের বারিধারার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান সারাহ কুক।  

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাতীয় পার্টি চেয়ারম্যান। বৈঠকে অংশ নেয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার। 

আরও পড়ুন: এবার শুক্রবারও চলবে মেট্রোরেল

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আগের মতই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। 

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

এসি/ আই.কে.জে/

যুক্তরাজ্য গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250