সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠেই শুধু নয়, দেশে ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার দু-দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৭শে নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ দলগত স্কোর (৪ উইকেটে ২৫২) গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।

এরপর প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়েরও রেকর্ড গড়লো বাংলার বাঘিনীরা।

বলে রাখা ভালো, এর আগের দুটি রেকর্ডও হয়েছিল একই ম্যাচে একই দিনে। দিনটি ছিল ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর। ওইদিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রানের দলগত স্কোর গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে ১৩১ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা।

বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে প্রথমে ২৫২ রানের রেকর্ড স্কোর গড়লো। এরপর আইরিশ নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানে জয়ের রেকর্ড গড়লো।

শারমিন আকতার শুপ্তা (৮৯ বলে ৯৬) আর ফারজানা হক পিংকির (১১০ বলে ৬১) ‘বিগ ফিফটিতে’ সাজানো ২৫২ রানের পুঁজি পেয়ে উজ্জীবিত বাংলাদেশের বোলাররা বল হাতেও সমানভাবে জ্বলে উঠেছিলেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে মাত্র ২৮.৫ ওভারে ইনিংস গুঁড়িয়ে যায় আয়ারল্যান্ড নারী দলের।

যথারীতি বাংলাদেশের স্পিন আক্রমণে দিশাহারা আইরিশ নারী দল। অফস্পিনার সুলতানা খাতুন (৩/২৩) ও নাহিদা আকতার (৩/২৩) এর স্পিন ঘূর্ণি সামলাতে পারেননি আইরিশরা। এছাড়া পেসার মারুফা ২ উইকেটের পতন ঘটালে ১০০’র নিচেই গুঁড়িয়ে যায় আইরিশ নারীরা।

ওআ/কেবি

আয়ারল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250