শিল্পের নানা শাখায় অসামান্য অবদান রেখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। বিশেষত শিশুদের আনন্দময় শৈশব গড়তে সারা জীবন কাজ করেছেন তিনি। আগামী ১লা সেপ্টেম্বর তার ৯০তম জন্মদিনে অভিনয়ে হাতেখড়ি, অ্যাক্টরস স্টুডিও ও বটতলা আয়োজন করছে দিনব্যাপী শিশুতোষ আয়োজন।
রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ‘মুস্তাফা মনোয়ারজয়ন্তী’ শীর্ষক এই আয়োজন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলবে আঁকিবুঁকি কর্মশালা। এরপর শুরু হবে পাপেট শো। পরিবেশনায় ইনভেন্টরস ও টুগেদার উই ক্যান। বহিরাঙ্গনে শিশুতোষ বইয়ের সম্ভার নিয়ে থাকবে ইকরিমিকরি।
বেলা ১১টায় প্রদর্শিত হবে নাটক ‘বন্যথেরিয়াম’। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে বন্যথেরিয়ামের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ।
জে.এস/
খবরটি শেয়ার করুন