সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

হিজাব না পরে কনসার্টে গান গাওয়ায় গায়িকা গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হিজাব ছাড়া ইউটিউবে প্রকাশিত এক ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ায় বিপাকে পড়েছেন ইরানি সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি।

শনিবার (১৪ই ডিসেম্বর) ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে এই গায়িকাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী মিলাদ পানাহিপুর।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, কাঁধ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার ঘটনায় ইরান সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।

প্রতিবেদনে আরও জানা গেছে, এই কনসার্টটিতে কোন দর্শক ছিল না এবং শুধু অনলাইনেই সম্প্রচারিত হয়েছিল। আর ১২ ঘণ্টার মধ্যে ৭৪ হাজার বার দেখা হয়, যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার সীমিত।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250