সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। গত বছরের অক্টোবরে দীর্ঘ ছয় বছরের প্রেমের পরিণতি পায় তার। অথচ এই নায়িকা জানালেন, একটা সময় ছেলেদের থেকেই দূরে থাকতেন তিনি!

সেলেবদের জীবনে প্রেম আসে, পরিণয়ও ঘটে- এ ঘটনা অবশ্য অহরহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘একদিন স্কুল ছুটির পর দেখতে পেলাম কয়েকজন ছেলে আমার পেছন পেছন আসছে। কিন্তু ওরা আমাকে কিছু বলেনি, টিজ করেনি। আমি শুধু দেখলাম, আমার বাসা পর্যন্ত তারা ফলো করে চলে এসেছে। তখন বুঝতে পারলাম, ওরা যেহেতু কিছু বলছেও না, জিজ্ঞাসা করছে না- হয়ত আমার বাসা চেনার জন্যই অনুসরণ করেছে।’

এরপর শিরিন শিলা বলেন, ‘আসলে আমি ছোটবেলা থেকেই ছেলেদের থেকে অনেক দূরে। কারণ আমি শুধু স্কুলে যেতাম, আসতাম। আর আম্মুর সাথে নাচের স্কুলে যেতাম। আবার ছোটবেলা থেকেই নাটকের শুটিংও করতাম, এ পর্যন্তই আমার সীমাবদ্ধতা।’

আরও পড়ুন: মেহজাবীনের জন্য আরও একটি সুখবর

শিরিন শিলা আরও বলেন, ‘কিন্তু এই যে ছেলে-টেলে দেখা, আমার লাইফে আমি পাইনি। শুধু আম্মু স্কুলে নিয়ে যাওয়া আসা করত, ছোটবেলা থেকে এটাই হয়ে এসেছে। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। ছেলেদের যে ব্যাচে পড়ানো হতো, আমি সেই ব্যাচেও পড়তাম না।’ 

২০২৪ সালে মুক্তি পেয়েছিল শিরিন শিলার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে ছিলেন নায়ক সাইমন সাদিক।

এসি/ আই.কে.জে/

শিরিন শিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250