শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইউনূসকে লেখা চিঠিতে যা বলেছেন টিউলিপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

চিঠিতে তিনি ড. ইউনূসের আসন্ন লন্ডন সফর উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে তা নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন।

চিঠির ভাষা থেকে স্পষ্ট, টিউলিপ সিদ্দিক এ সাক্ষাৎকে কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং একটি স্পষ্ট বার্তা পৌঁছানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন।

তিনি তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগকে ‘কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছেন। একইসঙ্গে ড. ইউনূসের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি এই ভুল বোঝাবুঝি দূর করার একটি কূটনৈতিক পথ খুঁজছেন বলেও ধারণা করা হচ্ছে।

চিঠিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ ও বাংলাদেশি রাজনীতিতে। এখন দেখার বিষয়, ড. ইউনূস এ আমন্ত্রণে সাড়া দেন কী না এবং দুই প্রভাবশালী ব্যক্তির এ সাক্ষাৎ আদৌ হয় কী না। 

এইচ.এস/

টিউলিপ সিদ্দিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250