শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

কালো শাড়িতে কাশফুলের প্রেমে মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাঝে মধ্যেই নানান মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে ঝড় তোলেন বিদ্যা সিনহা মিম। এবার কালো শাড়িতে কাশফুলের মায়ায় জড়ালেন মিম। অভিনেত্রীকে এমন স্নিগ্ধ লুকে দেখে প্রেমে পড়েছেন ভক্তরাও।

শরতের আগমনে ছবি তুলতে কাশবনে ছুটছেন সবাই। পিছিয়ে নেই তারকারাও। সেই পালে গা ভাসালেন মিমও। আকর্ষণীয় লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।

গত ২২শে সেপ্টেম্বর বিকেলে কাশফুলের বনে গিয়ে ২০টির বেশি ছবি তোলেন মিম। পরে ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

ক্যাপশনে মিম লিখেছেন, শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে।

এদিকে ছবিগুলো দেখে মিমের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। অভিনেত্রীর মন্তব্যের ঘরে ১৫ হাজারের বেশি কমেন্টস জমা পড়েছে। একজন লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে। ফটোগ্রাফির প্রশংসাও করেন অনেকে।

এসি/কেবি

মিমি কাশফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250