বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

হিন্দির দাপটে পশ্চিমবঙ্গে কোণঠাসা বাংলা সিনেমা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেতা-নির্মাতারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বলিউডের দাপটে কোণঠাসা বাংলা সিনেমা। বিগ বাজেটের কোনো হিন্দি সিনেমা মুক্তি পেলে প্রাইম টাইমে বাংলা সিনেমাকে শো দেওয়া হয় না। বেশ কয়েক বছর ধরে এ সংকটে ভুগছে টালিউড। এ নিয়ে টালিউডের অন্দরে ক্ষোভ অনেক দিনের। এবার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানালেন টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা ও নির্মাতারা। খবর আনন্দবাজার পত্রিকার।

হিন্দি সিনেমার পরিবেশকরা হল মালিকদের শর্ত দেন, বাংলা সিনেমার সঙ্গে শো ভাগ করা যাবে না। হিন্দি সিনেমা চালাতে হলে ওই হলের সব শো দিতে হবে। এর ফলে বাংলা সিনেমার ব্যবসা ক্ষতিগ্রস্ত।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিষয়টি তুলে ধরেছেন অভিনেতা-নির্মাতারা। এ তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়সহ টালিউডের প্রথম সারির প্রযোজক-পরিচালক-অভিনেতারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে— মহারাষ্ট্র, পাঞ্জাব কিংবা দক্ষিণ ভারতে কেউ এমন শর্ত চাপিয়ে দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গে কেন বাংলা সিনেমাকে এ অপমান সহ্য করতে হবে? কেন নিজের রাজ্যেই মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলা সিনেমা? মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে বাংলা সিনেমাকে প্রাইম টাইম শো দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। বাংলা সিনেমা যেন তার সম্মান, ঐতিহ্য আর গৌরব ফিরে পায়; সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, বাংলা সিনেমার উন্নতির স্বার্থে এ চিঠি পাঠানো হয়েছে। কোনো সিনেমা মুক্তি পাওয়ার পর সেটার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, সিনেমা হলে শো কীভাবে পাবে— সব বিষয় নিয়েই এ চিঠি লেখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ই  আগস্ট) নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য, ১৪ই আগস্ট মুক্তি পাবে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। একই দিন আসবে হৃতিক রোশন ও কিয়ারা আদবাণীর ‘ওয়ার ২’ এবং রজনীকান্তের ‘কুলি’। এ দুই সিনেমার দাপটে কোণঠাসা হওয়ার আশঙ্কায় ধূমকেতু। বরাবরের মতো এবারও পরিবেশকরা শর্ত দিয়েছেন, ওয়ার টুর সঙ্গে কোনো বাংলা সিনেমা চালানো যাবে না। সিঙ্গেল স্ক্রিনের চারটি শো-ই হিন্দি সিনেমাকে দিতে হবে।

জে.এস/

টালিউড দেব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250