রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

ইনজুরি নিয়ে মায়ামির জয় দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের সায়াহ্নে এসে লিওনেল মেসিকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে ইনজুরির সঙ্গে। ইনজুরির কারণে মাঠে থেকে শেষ করতে পারেননি কোপা আমেরিকার ফাইনাল। এবার সেই কোপা আমেরিকার মুকুট পড়ে ইন্টার মায়ামিতে আসেন লিওনেল মেসি। তবে সেটা একটু ভিন্ন ভাবে। ডান পায়ে বিশেষ ধরনের জুতা পড়ে। গ্যালারিতে বসে দেখলেন নিজ দলের জয়।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ৩৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্রাকেলে ডান পায়ে আঘাত পান মেসি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে একই জায়গা পুনরায় আঘাত পান।

ফলে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপরও লাউতারো মার্তিনেজের গোলে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ইনজুরির নিয়ে সেই উৎসবে যোগ দেন আর্জেন্টাইন কিংবদন্তি।

দল আর্জেন্টিনায় ফিরে গেলেও তিনি থেকে যান আমেরিকাতে। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি এখানে নেবেন তার চিকিৎসা। তবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ই জুলাই) সকালে ইনজুরি আক্রান্ত পা নিয়ে দেখতে আসেন ইন্টার মায়ামির খেলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একাধিক ছবি পোস্ট করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সেখানে দেখা যায় চেজ স্টেডিয়ামে ইনজুরি আক্রান্ত ডান গোড়ালিতে অর্থোপেডিক বুট পড়ে আছেন তিনি।

তার উপস্থিতিতে উৎসাহ পায় ইন্টার মায়ামির ফুটবলাররা। মেজর লিগ সকারের (এমএলএস) টরেন্টো এফসিকে ৩-১ গোলে হারায় দলটি। ম্যাচে ফেডেরিকো রেডোন্ডো জোড়া ও দিয়েগো গোমেজ একটি গোল করেন। এতে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি।

আরো পড়ুন : ডি মারিয়াকে অবসর থেকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে মেজর লিগ সকারের দলটিকে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ই জুলাই) বিকেলে ইনজুরির সর্বশেষ অবস্থা জানায় ইন্টার মায়ামির মেডিক্যাল বিভাগ।

পরে ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, লিওনেল মেসির ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট লেগেছে। ক্লাব অধিনায়কের দ্রুত সুস্থতার জন্য পর্যায়ক্রমে ডাক্তারি পরীক্ষা চলবে। অপারেশন প্রয়োজন নেই। দ্রুত তার পুর্নবাসন পক্রিয়া শুরু হবে।’

দলের সেরা তারকাকে না পাওয়ার আক্ষেপ ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্তিনোর। নিজের অস্বস্তির কথা উল্লেখ করে বলেন, ‘অবশ্যই তার (মেসি) চোট লেগেছে, চোট আছে। আমাদের ফিজিওথেরাপিস্ট ওয়াল্টার, যিনি জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট, তিনি আমাদের মেসির অবস্থা প্রতিনিয়ত অবহিত করছে।’

এস/কেবি


লিওনেল মেসি মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250