রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

অভিনেতা ইয়াশ রোহান নিজেকে কী সমকামী ঘোষণা করেছেন, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র স্বপ্নজালের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। আলোচিত চলচ্চিত্র পরান, নেটওয়ার্কের বাইরে’র মতো জনপ্রিয় ওয়েব ফিল্মেও তিনি অভিনয় করেছেন। 

এবার তার ছবিযুক্ত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ইয়াশ রোহান নিজেকে সমকামী ঘোষণা করেছেন। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেওয়া আছে ২০২৪ সালের ৮ই মার্চ।

এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় আছেন ইয়াশ রোহান। গতকাল বৃহস্পতিবার (২রা অক্টোবর) দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা ইয়াশ।

ছবিতে তাকে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কপালে সিঁদুর রেখা আছে তার। ছবির ক্যাপশনে তিনি বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরই সাম্প্রদায়িক কটাক্ষের শিকার হন এ অভিনেতা।

কিছু ব্যবহারকারী ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ইয়াশ ধর্মীয় বিশ্বাসের নিরিখে সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তারা তাকে আক্রমণ করেন এবং তারা ঘোষণা দেন, এখন থেকে 'হিন্দু' ইয়াশ রোহানের নাটক তারা আর দেখবেন না।

তবে ইয়াশকে সমর্থন জানাতে এগিয়ে আসেন দেশের বিনোদন অঙ্গনের সহকর্মী ও সাধারণ দর্শকেরাও। তাদের বক্তব্য, ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক।

আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ইয়াশের ওই ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ, এতে মন্তব্য পড়েছে ১৬ হাজারের বেশি, পোস্টটি শেয়ার হয়েছে ২ হাজার ৭ শ এর বেশি। তবে অনেক মন্তব্যেই অভিনেতাকে সাম্প্রদায়িক আক্রমণ করা হয়েছে।

মূলত এর রেশ ধরেই সামাজিক মাধ্যমে কিছু ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অনেকে প্রচার করছেন যে, ইয়াশ নিজেকে সমকামী ঘোষণা করেছেন। তাদের দাবি, সমকামিতা হিন্দুয়ানী সংস্কৃতি।যদিও বিষয়টি মোটেও সত্য নয়।

অনুসন্ধানে জানা গেছে, যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি ‘Context Kidhar Hain’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম পোস্ট করা হয় ২০২৪ সালের ৮ই মার্চ রাত ৯টা ৯ মিনিটে। তাতে বিস্তারিত প্রতিবেদনের কোনো লিংক পাওয়া যায়নি। সেটিই আবার অনেকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শেয়ার করছেন।

ওই ফটোকার্ডের সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে ভাইরাল ফটোকার্ডটির মতো কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

ভাইরাল ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য দেখা যায়। যমুনা টিভির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। পরে ফটোকার্ডটি থাকা শিরোনাম ধরে কি-ওয়ার্ড অনুসন্ধানে অন্য কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে যমুনা টেলিভিশনের বিনোদন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা নিশ্চিত করে, ‘ভাইরাল ফটোকার্ডটি দেখেছি। এটা আমাদের করা না। কেউ হয়তো বানিয়েছে।’

প্রসঙ্গত, ইয়াশ রোহান অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে নাম লেখান।

ইয়াশ রোহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250