বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

ক্রিকেটে বিরল ঘটনা, ট্রফি ছাড়াই ভারতের উদযাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ট্রফি ছাড়াই শিরোপা জয় উদযাপন করেছে ভারত। ছবি: সংগৃহীত

মঞ্চে দাঁড়িয়ে আছেন কর্মকর্তারা। কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব শিরোপা নিতে এগিয়ে এলেন না। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল; কোনো দল চ্যাম্পিয়ন হয়েছে অথচ শিরোপা নিতে মঞ্চে ওঠেনি! এশিয়া কাপে ভারত শিরোপা জেতার পর সেই দৃশ্যটাই দেখা গেল।

টুর্নামেন্টজুড়ে ভারত-পাকিস্তান দ্বৈরথে ছিল যুদ্ধের ছায়া। ফাইনালই বা বাদ যাবে কেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

এরপর শুরু হয় আরেক নাটক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান হওয়ায় ভারতীয় দল তার কাছ থেকে শিরোপা নিতে চায়নি৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূর্য-বুমরাদের বোঝানোর চেষ্টা করেও সফল হয়নি। পরে বলা হয়, মঞ্চে থাকা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারোনির কাছ থেকে ট্রফি নিতে।

ভারত তাতে রাজি হলেও জুড়ে দেয় এক শর্ত। মঞ্চে কোনোভাবেই থাকতে পারবেন না নাকভি৷ তা শুনে নাকভি রীতিমত ক্ষোভে ফেটে পড়েন।

ম্যাচ শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচসেরা, সিরিজসেরা ও রানার্সআপের পুরস্কার দেওয়ার পর উপস্থাপক সাইমন ডুল বলেন, ‘আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ (রোববার, ২৮শে আগস্ট) রাতে কোনো পুরস্কার গ্রহণ করবে না। সুতরাং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো।’

ভারতীয় দল পরে কোনো ট্রফি ছাড়াই ফটোসেশন করে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার লিওনেল মেসির মতো ধীরে ধীরে হেঁটে ট্রফি উঁচিয়ে ধরার ভঙ্গিমায় ভারতীয় অধিনায়ক অদৃশ্য ট্রফি নিয়ে উদযাপন করেন সতীর্থদের সামনে।

শিরোপা কীভাবে ভারতকে বুঝিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারে এক জরুরি বৈঠকে ডেকেছে আয়োজক কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুবাইয়ে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিও।

জে.এস/

এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250