রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ঘরে ঘরে সুন্দরী তরুণী, পাত্র চেয়ে অপেক্ষায় গ্রাম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

গ্রামে রয়েছে কয়েকশো সুন্দরী যুবতী। তবে তাদের কারও না হয় প্রেম, না হয় বিয়ে! হবে কী করে, গ্রামে তো কোনও পুরুষই নেই। সকলেই বিদেশে চলে যান কাজ করতে। এমনকি কোনও পুরুষ রাজিও হন না এই গ্রামে এসে কাউকে বিয়ে করতে। কারণ এক অদ্ভুত নিয়ম। এই গ্রামের কোনও মেয়েকে বিয়ে করলে থেকে যেতে হবে মেয়েটির ঘরেই এবং চাকরিবাকরি ছেড়ে করতে হবে ঘরকন্নারই কাজ। এই অদ্ভুত শর্তই মেনে নেন না কেউ। তাই এই গ্রামের তরুণীরা কার্যত হাঁ করে থাকেন, যদি কোনও পুরুষ এসে তাঁদের বিয়ে করেন!

রূপকথার গল্প নয়, ব্রাজিলের ছোট্ট গ্রাম 'নয়ভা ডো করডেইরো' গ্রামে ঠিক এমনটাই ঘটে বাস্তবে। এই অদ্ভুত পরিস্থিতির কারণ জানতে ফিরে যেতে হবে অনেকদিন আগে। সালটা ১৮৯১। ব্রাজিলের একটি গ্রামে মারিয়া সেনহোরিনা ডি লিমা নামে এক তরুণীকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি স্বামীকে ছেড়ে বাপের বাড়ি ফিরে চলে আসেন। কিন্তু মারিয়ার এই বিদ্রোহ সে যুগে মেনে নেয়নি সমাজ। আপত্তি জানায় চার্চও। গ্রাম থেকে তাড়িয়েই দেওয়া হয় তরুণীকে। মেয়েটি তখন নয়ভা ডো করডেইরো গ্রামে চলে আসেন এবং সেখানে মহিলাদের নিয়েই একটি সম্প্রদায় গড়ে তোলেন। নতুন নিয়ম করেন, এই সম্প্রদায়ের মেয়েরা বিয়ের পরে কেউ শ্বশুরবাড়ি যাবেন না, স্বামীকে স্ত্রীর বাড়িতে এসে থাকতে হবে।

আরো পড়ুন : চুরির ১৭ বছর পর হ্যারি পটারের বই ফেরত দিলেন চোর!

সেই থেকে এই নিয়ম। এমনটাই লোকমুখে ফেরে।

এস/কেবি

ব্রাজিল সুন্দরী তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250