বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

চুরির ১৭ বছর পর হ্যারি পটারের বই ফেরত দিলেন চোর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের যুবক রিস থমাস। চুরির ১৭ বছর পর দোকানে এসে ফেরত দিলেন হ্যারি পটারের বই। যা শুনে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেন লেখক যে কে রাউলিং। 

হ্যারি পটার লিখে পৃথিবী নেড়েচেরে দিয়েছিলেন রাউলিং। সিরিজের সাতটি উপন্যাসই লুফে নিয়েছিলেন বইপ্রেমীরা। যারা কখনও বই পড়েননি তারাও উল্টে দেখেছেন হ্যারি পটারের পৃষ্ঠা। ফলে বিখ্যাত হতে সময় লাগেনি রাউলিংয়ের। এদিকে সিরিজটির ৬টি বই শেষ দিয়েছিলেন কিশোর থমাস। শেষ বই ‘দ্য ডেথলি হ্যালোজ’ এলেও কিনতে পারছিলেন না টাকার অভাবে। অগত্যা দোকান থেকে চুরি করেন বইটি।

২০০৭ সালের সে ঘটনার পর কেটে গেছে ১৭ বছর। থমাস এখন যুবক। চাকরি করছেন। অতীতের অনেক স্মৃতি ফিকে হলেও পিছু ছাড়েনি বই চুরির স্মৃতিটি। যদিও থমাস জানিয়েছেন বন্ধুদের উস্কানি ও পটারের প্রতি ভালোবাসা তাকে বাধ্য করেছিল কাণ্ডটি ঘটাতে। বিবেকের সম্মতি ছিল না। যা আজও দংশন করছে তাকে। তা থেকে মুক্তি পেতেই ১৭ বছর পর বইটি বগলদাবা করে ছোটেন ‘নিউ কলেজ বুক স্টল’ নামের সেই দোকানে। দোকানিকে খুলে বলেন সব।

আরো পড়ুন : পোষা প্রাণীরা আর ঘরে বসে থাকছে না, কাজও করছে!

থমাসের এমন কথা শুনে তো অবাক দোকানি! তাই বলে রাগ করেননি তিনি। বরং ১৭ বছর আগের চুরি করা বইটির মূল্য পরিশোধ করতে চাইলেও তা নেননি তিনি। উল্টো বইটি থমাসকে উপহার দেন।

ঘটনাটি দোকানি ও থমাসের মধ্যেও সীমাবদ্ধ থাকেনি। উঠে এসেছে সংবাদমধ্যমের পাতায়। যা পৌঁছেছে জে কে রাউলিংয়ের কানে। নিজের বই ঘিরে ঘটে যাওয়া এমন ঘটনায় প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি। কিবোর্ডে আঙুল চেপে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অনুভূতি। 

এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি জানি এর ফলে আমাকে বই চুরিতে উৎসাহ দেওয়ায় অভিযুক্ত করা হবে। তাই দয়া করে কেউই বই চুরি করবেন না। বই চুরি করা খুব খারাপ। যাই হোক, এটাই আজকের সবচেয়ে সুন্দর ব্যাপার, যেটা আমার দিনটাকেই সুন্দর করে তুলল।’

এদিকে হ্যারি পটারের স্রষ্টার প্রতিক্রিয়া শুনে যারপরনাই আনন্দিত থমাস। তিনিও মনের কথা তুলে ধরেছেন নেটদুনিয়ায়। লিখেছেন, ‘বহু বছর আগে আমি একটা কীর্তি করেছিলাম। যেটা আজ গোটা বিশ্ব জেনে গেল। সবচেয়ে বড় কথা, এটা তার কাছেও পৌঁছেছে এক এবং একমাত্র জে কে রাউলিং, মাস্টারপিস হ্যারি পটারের লেখিকা। তিনিও আমার গল্পটা জানেন। এটাই আমার দিনটাকে সুন্দর করে তুলল।’ সেদিনের বই চোর থমাস নিজেও একজন লেখক হয়ে উঠেছেন। লিখেছেন ‘৯০’স কিড’ নামে একটি বই। 

এস/কেবি


হ্যারি পটার বই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250