বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

স্পন্সর হয়ে বাংলাদেশ ক্রিকেটে ফিরল রবি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পন্সর হিসেবে আবারো যুক্ত হলো রবি আজিয়াটা লিমিটেড। সাড়ে তিন বছরের জন্য টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে।

চলতি মাস থেকেই চুক্তি কার্যকর হবে। যার মেয়াদ থাকবে আগামী ২০২৭ সালের জুলাই পর্যন্ত। এই সময়ে চুক্তি অনুসারে রবি ৫০ কোটি টাকা প্রদান করবে বিসিবিকে। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ।

চুক্তির শর্ত অনুসারে, প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী ব্র‍্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা। তবে আগে যেসব চুক্তি হয়েছে, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের।

আরো পড়ুন: উইলিয়ামসনের রেকর্ডময় সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ইতিহাস

রবির এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, 'এ দেশের ক্রিকেটের অনেক "প্রথম" সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির "পারবে তুমিও" চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরো বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারো নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।'

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, 'জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।'

দ্বিতীয়বারের মতো বিসিবির স্পন্সর হলো রবি। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিসিবির স্পন্সর হিসেবে যুক্ত ছিল রবি।

 এইচআ/ 



বিসিবি রবি আজিয়াটা স্পন্সর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250