বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট

উইলিয়ামসনের রেকর্ডময় সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

১৯৩২ সাল থেকে টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। তবে প্রায় এক শতক ধরে দেখা হলেও কখনোই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি কিউইরা। তবে এবার সেই আক্ষেপ ঘুচল নিউজিল্যান্ডের। ১৮ বারের চেষ্টায় অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।

খর্বশক্তির দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হেসে খেলে জয়ের পরই ধারণা করা হয় পরের টেস্টও জিতবে উইলিয়ামসন-সাউদিরা। তবে দ্বিতীয় টেস্টে দারুণ ভাবে ফিরে আসার ইঙ্গিত দিয়েও শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) হ্যামিল্টন টেস্টে ৭ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। আর এতে দুই ম্যাচের সিরিজে তারা ২-০তে হোয়াইট ওয়াশ হয়।

আরো পড়ুন: সাকিবকে টপকে ওয়ানডে সেরা অলরাউন্ডার নবী

২৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) ডেভন কনওয়ের উইকেট হারালেও ৪০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। এরপর শুক্রবার সকালে শুরুতেই ল্যাথামের উইকেট হারায় কিউইরা। তবে এরপর তেমন ঝামেলায় পড়তে হয়নি স্বাগতিকদের।

দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। সে জুটি ভাঙেন ডেন পিট। এরপর আর উইকেট হারায়নি কিউইরা। উইল ইয়ংয়ের সঙ্গে অপরাজিত ১৫২ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দ্বিতীয় ইনিংসে শতক হাঁকানো উইলিয়ামসন।

ক্যারিয়ারের ৩২তম শতকের দেখা পেয়েছেন উইলিয়ামসন। আর শেষ সাত টেস্টে এটি তার সপ্তম শতক। শুধু তাই নয়, টেস্টের চতুর্থ ইনিংসে উইলিয়ামসনের এটি পঞ্চম শতক। এ ক্ষেত্রে শীর্ষে থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে ছুঁয়ে ফেললেন তিনি। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ১৩৩ রানে, আর ইয়ং ছিলেন ৬০ রানে অপরাজিত।

দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে ৯ উইকেট শিকার করায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে উইলিয়াম ও’রুর্কের হাতে। তবে দুই টেস্টে তিন শতক করা কেইন উইলিয়ামসন জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

এইচআ/  

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট কেন উইলিয়ামসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250