শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

‘আপাতে, আপাতে’ গায়িকা রোজেকে বাদ দেওয়ায় বিতর্ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘আপাতে, আপাতে’ গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে। ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল। আলোচিত এই কে–পপ গায়িকাকে একটি গ্রুপ ছবিতে থেকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়েছে এলে ইউকে ম্যাগাজিন।

গত সোমবার এক ফ্যাশন শোতে তোলা ছবিটিতে রোজের সঙ্গে গায়িকা চার্লি এক্সসিএক্স, মডেল হেইলি বিবার ও অভিনেত্রী জোয়ি ক্রাভিটজ ছিলেন। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে এলে ইউ; তবে ছবিতে রোজেকে কেটে বাদ দেওয়া হয়েছে। অন্য তিনজন ছবিতে রয়েছেন। তথ্যসূত্র: কোরিয়া হেরাল্ড।

তবে তখনো রোজেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসেনি। ডব্লিউ ম্যাগাজিন পুরো ছবিটি পোস্ট করার পর বিষয়টি অনেকের নজরে আসে। ডব্লিউ ম্যাগাজিনের ছবিতে রোজেকে দেখা গেছে। এরপর এলে ইউকে ম্যাগাজিনের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন অনেকে। এলে ইউকের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে অনেকে লিখেছেন, ‘তাকে কেটে বাদ দিলেন কেন?’

বিষয়টি নিয়ে বিতর্কের মুখে ক্ষমা চেয়েছে ম্যাগাজিনটি। গতকাল শুক্রবার (৩রা অক্টোবর) এক বিবৃতিতে ম্যাগাজিনটি লিখেছে, ‘একটি পোস্টে ব্ল্যাকপিঙ্কের রোজেকে ছবির আকারের কারণে ক্রপ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না।’ পরে পোস্টটি সরিয়ে নিয়েছে এলে ম্যাগাজিন।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা রোজের পুরো নাম রোজান চে-ইয়ং পার্ক। ১৯৯৭ সালের ১১ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে দক্ষিণ কোরীয় অভিবাসী এক ব্যবসায়ী পরিবারে তার জন্ম। শৈশব কেটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ২৭ বছর বয়সী এই গায়িকার নাম ফুটতে শুরু করে তার ব্যান্ডের সূত্র ধরে।

দক্ষিণ কোরিয়ার ওয়াইজি এন্টারটেইনমেন্ট ২০১০ সালে মেয়েদের নিয়ে একটি ব্যান্ড গঠনের পরিকল্পনা করে। এর ছয় বছর পর, ২০১৬ সালে প্রথম গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘ব্ল্যাকপিঙ্ক’। দলের সদস্য চারজন—লিসা, জিনি, জিসু ও রোজে।

জে.এস/

রোজে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250