বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেমিফাইনালে মেসি খেলবেন কি না জানালেন স্ক্যালোনি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। অস্বস্তি নিয়ে খেললেও তেমন ছন্দেও ছিলেন না লিও। তাই সেমির আগে বড় প্রশ্ন মেসির ইনজুরি শঙ্কা। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির দাবি, ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে আছেন তৈরি এলএমটেন।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে।’

আরো পড়ুন : ব্যালন ডি’অরের অঙ্কে নতুন মোড়, নতুন অঙ্কে কে এগিয়ে

এদিকে ফাইনালে ওঠার মিশনে ডি মারিয়াকেও মেসির সঙ্গে দেখা যেতে পারে। পূর্ণ ফিট না থাকায় কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে তাকে খেলাতে পারেন লিওনেল স্কালোনি।

আসরের প্রথম সেমিতে কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ই জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

এস/ আই.কে.জে/

লিওনেল মেসি স্ক্যালোনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250