শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিক্রির সময় তেল চুরি, পেট্রোল পাম্পের মেশিন সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোরে ফিলিং স্টেশন মনিটরিংয়ের সময় একটি তেল বিক্রির মিটার মেশিনে চুরি ধরেছে বিএসটিআই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২রা সেপ্টেম্বর) দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তারা রজনীগন্ধা ফিলিং সেন্টার নামে ওই পাম্পে অভিযান চালিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পান।

এ ঘটনায় রজনীগন্ধা ফিলিং সেন্টারের অকটেন, পেট্রোল, ডিজেল, ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শীদ জানান, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ এবং তা কার্যকরের নির্দেশ ঘোষণার পর গত ১লা সেপ্টেম্বর থেকে তাদের নেতৃত্বে একদল শিক্ষার্থী সরেজমিন যশোরের বিভিন্ন পেট্রোল পাম্প তদারকি করছেন।‌ সে সময় রজনীগন্ধা ফিলিং সেন্টারে তেল বিক্রিতে তারা চুরির বিষয়টি দেখতে পান। এরপর সোমবার সকালে বিএসটিআইয়ের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখকে বিষয়টি অবহিত করেন। তৎক্ষণাৎ বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে সরেজমিনে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই পেট্রোল পাম্পে ডিজিটাল মিটার মেশিনে প্রতি ১০ লিটার অকটেনে ১৫০ মিলি, প্রতি ১০ লিটার পেট্রোলে ৬০ মিলি কম প্রদান এবং প্রতি ১০ লিটার ডিজেল বিক্রিতে এক হাজার ২০ মিলি কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পাওয়া যায়।

প্রতারণার দায়ে ওই পেট্রোল পাম্পের অকটেন, পেট্রোল, ডিজেল, ডিসপেন্সিং ডিজিটাল ইউনিট (মেশিন) সিলগালা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা। এ সময় জেলা বিএসটিআইয়ের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম এবং ফিল্ড অফিসার খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীরা বিষয়টি জানার পর তাদের সঙ্গে নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ওই পাম্পের ডিজিটাল তেল বিক্রির মিটার মেশিনে ত্রুটি পাওয়া যায় এবং প্রতারণার সত্যতা পাওয়ায় ওই পাম্পের তিনটি মেশিন সিলগালা করা হয়েছে।

ওআ/কেবি

পেট্রোল পাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250