সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ক্যানসার নিয়েই বিয়ে করছেন হিনা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী হিনা খানকে মরণব্যাধি ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না। ক্যানসারকে তুড়ি মেরে সমানে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিকমাধ্যমে তুলে ধরেছেন। তবুও থেমে থাকেননি। যন্ত্রণা নিয়েই কাজ করে যাচ্ছেন। কখনও হেঁটেছেন, কখনও আবার ফটোশুটে মেলে ধরেছেন নিজেকে। 

সময়টা কঠিন, আর এই কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি হিনার পাশে রয়েছেন, তিনি অভিনেত্রীর প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। 

সেই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রকি-হিনা, তেমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তারা বরযাত্রী নিয়ে ঢুকছেন। 

এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

আরও পড়ুন: ক্ষুদে প্রতিযোগীর জুতার ফিতে বেঁধে নেটপাড়ার মন জিতলেন অমিতাভ

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। 

২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তারপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দুজনকে। 

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে দুজনের জীবনে। আগামী দুই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনার রয়েছে।

সেই সাক্ষাৎকারের পরই কঠিন অসুখ ধরা পড়ে হিনার। যে কারণে অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান। 

এসি/ আই.কে.জে/


ক্যানসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250