রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

বাংলাদেশিরা চীনের চিকিৎসা ভিসা পাবেন যেভাবে, জানাল দূতাবাস

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসাসেবা স্থগিত করে ভারত। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার চীনে যাতে সহজে চিকিৎসা নেওয়া যায়, তা নিশ্চিত করতে বেইজিংয়ের সঙ্গে চুক্তি করে। চুক্তির পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন। এবার বাংলাদেশের চীন দূতাবাস ভিসাপ্রক্রিয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে চীনা দূতাবাস চীনগামী চিকিৎসা ভিসার জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে। গত মার্চ মাসে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্যের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও দুই দেশের মধ্যে ব্যক্তিপর্যায়ে বিনিময় সহজ করতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধা চালু করেছে।

এ সুবিধার আওতায় ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ–সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সার্টিফিকেটগুলো সত্যায়িত করার প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ জন্য একটি ডেডিকেটেড ‘গ্রিন চ্যানেল’ সার্ভিস চালু করা হয়েছে। দূতাবাস ও ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার (ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায়) চিকিৎসা ভিসা–সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ডেডিকেটেড হটলাইন চালু করেছে। দূতাবাসের নম্বরগুলো হলো—০২২২২২৬০১০৩,০১৭০৮৪৬৪৮০৯। 

ভিসা সেন্টারের নম্বর—০২২২১২৮০৩২৬১। এ ছাড়া ০১৮৮৫০৪১৩৬৪ নম্বরে একটি হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপও খোলা হয়েছে।

এইচ.এস/

চীনা দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250