মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালের ৫ই আগস্টের পর দেশে এলে দেশে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেগুলো ঘটত না। তিনতন্ত্র নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। 

রনি বলেন, ‘বাংলাদেশে গত ১৪ মাসে যা কিছু হয়েছে, যদি তারেক রহমান ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ থেকে ৮ তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন, তাহলে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকতো এবং তিনি যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন। তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথামতো ২০২৪-এ নির্বাচন হতো।’

রনি বলেন, ‘তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চাইতেন, তাহলে ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত বা ৩২ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল। সেই সময় বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল। তিনি ওই সময়টিতে দেশে এলে অনেক কিছুই ঘটতো না।’

তিনি বলেন, ‘তারেক রহমান আজ আসবেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন; মানে গত ১৪ মাস ধরে বিএনপির যেসব নেতা বলে আসছেন যে, তারেক রহমান আসবেন; তার বাড়ি ভাড়া করা হচ্ছে, এত নম্বর বাড়ি ধোয়া মোছা হচ্ছে; এগুলো তারেক রহমানকে বিপদের মধ্যে ফেলেছে। সেই বিপদ এখন রাহুগ্রাসে পুরো বিএনপিকে ঘিরে ধরেছে।'

তিনি বলেন, 'খালেদা জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি করেছে যে, তাকে স্পষ্টভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে  হচ্ছে। কিন্তু তিনি যদি ২০২৪ সালের আগস্ট মাসের ৮ তারিখের মধ্যে আসতেন, সবকিছু তার নিয়ন্ত্রণে থাকতো। যদি ১৫ তারিখের আগ পর্যন্ত আসতেন, অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন।’

গোলাম মাওলা রনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250