শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

১১ মাসেই ২০০ কোটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘আপাতে, আপাতে’ গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন ব্ল্যাকপিংক তারকা রোজে। ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল। গানটি তাকে পুরস্কারও এনে দিয়েছে।

৭ই সেপ্টেম্বর আমেরিকার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে গানটির জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন রোজে। এর মধ্যে আরেক সুখবর পেলেন এই গায়িকা। গানের ভিডিওটি প্রকাশের ১১ মাসের ব্যবধানে ২০০ কোটি ভিউ হয়েছে।

এজেন্সি দ্য ব্ল্যাক লেবেল জানিয়েছে, একক কে–পপ শিল্পী হিসেবে রেকর্ড গড়েছেন রোজে; একমাত্র কোরিয়ান শিল্পী হিসেবে দ্রুততম সময়ের মধ্যে ২০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছেন তিনি।

গত বছর অক্টোবরে মুক্তি পাওয়ার পর দ্রুতই ছড়িয়ে পড়েছিল ‘আপাতে, আপাতে’। রোজের সঙ্গে গানটি গেয়েছেন আমেরিকার পপ তারকা ব্রুনো মার্স।

গানটি বিলবোর্ড হট ১০০ তালিকায় তৃতীয় স্থানে উঠেছিল। টানা ৪৫ সপ্তাহ তালিকায় ছিল গানটি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা রোজের পুরো নাম রোজান চে-ইয়ং পার্ক। 

১৯৯৭ সালের ১১ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে দক্ষিণ কোরীয় অভিবাসী এক ব্যবসায়ী পরিবারে তার জন্ম। শৈশব কেটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ২৭ বছর বয়সী এই গায়িকার নাম ফুটতে শুরু করে তার ব্যান্ডের সূত্র ধরে।

দক্ষিণ কোরিয়ার ওয়াইজি এন্টারটেইনমেন্ট ২০১০ সালে মেয়েদের নিয়ে একটা ব্যান্ড গঠনের পরিকল্পনা করে। এর ৬ বছর পর, ২০১৬ সালে প্রথম গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘ব্ল্যাকপিংক’। দলের সদস্য চারজন—লিসা, জিনি, জিসু ও রোজে।

জে.এস/

সংগীতশিল্পী রোজে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250