শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে বিনম্র শ্রদ্ধায় বায়ান্নর শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই সারাদেশে শহীদ মিনারমুখী জনস্রোত দেখা গেছে। এদিন ভোর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

ঢাকা ছাড়াও এদিন সরেজমিন দেখা গেছে, চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই আসেন পরিবারসহ। শহীদ বেদিতে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ভোর থেকেই খুলনায় শহীদ হাদীস পার্কে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রভাত ফেরির পর স্মৃতির মিনারে জড়ো হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন ৫২’র শহীদদের।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে জেলায়।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে শ্রদ্ধা জানাতে আসতে থাকেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। একুশের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানান তারা।

সিলেটেও ভোর থেকে শহীদ মিনারে জড়ো হন হাজারও মানুষ। ফুলেল শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। দিনটি ঘিরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে জেলায়।

সকালে ফুলে ফুলে ভরে ওঠে রংপুরে স্মৃতির মিনার। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ সকল বৈষম্য দূর হবে বলে প্রত্যাশা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ।

আই.কে.জে/ 

বিনম্র শ্রদ্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250