বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

এলিটা করিমের কণ্ঠে রুনা লায়লার গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।

প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীকে শ্রদ্ধা জানিয়ে তার সুর করা পাঁচটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তার স্বামী ব্যান্ড তারকা কাজী ফয়সাল আহমেদ। সেই প্রজেক্টের একটি গান আমায় গেঁথে দাও না মাগো। শওকত আলী রানার নির্দেশনায় এই গানের ভিডিওতে এলিটা করিমের সঙ্গে দেখা গেছে সংগীত পরিচালক ফয়সালকে।

গত বৃহস্পতিবার (১৪ই আগস্ট) আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি। ফেসবুকে গানটি শেয়ার করে এলিটা করিম জানিয়েছেন, জনপ্রিয় এই দেশের গানটি নতুন করে গাওয়াটা শিল্পী হিসেবে তার জন্য সম্মানের।

জে.এস/

এলিটা করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250